ঢাকাTuesday , 29 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জলঢাকায় দক্ষিণ পাইটকাপাড়া বালিকা বিদ্যালয়ের নতুন এডহক কমিটিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    admin
    September 29, 2026 8:05 pm
    Link Copied!

    সামিনুর ইসলাম
    নীলফামারী প্রতিনিধি :

    শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মানোন্নয়ন, সুষ্ঠু পরিচালনা ও নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নীলফামারীর জলঢাকা উপজেলার ‘ধর্মপাল দক্ষিণ পাইটকাপাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’-এর নবগঠিত এডহক কমিটির নতুন সভাপতি এম.এ আশফুল্লাহ্ আল মামুনকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
    ​একই সঙ্গে প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়ন, অবকাঠামোগত সমস্যা সমাধান ও শিক্ষা পরিবেশ পুনরুদ্ধারে শিক্ষক, কর্মচারী, দাতা সদস্য ও স্থানীয় সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    ​সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রোকসানা বেগম স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে আগামী ৬ মাসের জন্য ৪ সদস্যবিশিষ্ট এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শিক্ষক প্রতিনিধি কমলেন্দু রায়, অভিভাবক সদস্য জুয়েল ইসলাম এবং পদাধিকার বলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুসেন চন্দ্র রায়।
    ​এডহক কমিটি গঠনের পর বিদ্যালয় হলরুমে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান শিক্ষক শুসেন চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নতুন সভাপতি এম.এ আশফুল্লাহ্ আল মামুন।
    ​বক্তব্যে সভাপতি বলেন, “সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন এবং সার্বিক পরিবেশের আমূল পরিবর্তন আনতে চাই। বিদ্যালয়ে শিক্ষকদের সময়মতো উপস্থিতি এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা প্রথম লক্ষ্য। এছাড়া অবকাঠামোগত সংকট নিরসনে নতুন ভবন নির্মাণ এবং চারপাশের সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) পুনর্নির্মাণের জন্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করা হবে।”
    ​সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— প্রতিষ্ঠানের দাতা সদস্য আকবার আলী, প্রতিষ্ঠাকালীন সভাপতি ও অত্র ওয়ার্ডের ইউপি সদস্য ইউনুস আলী, জলঢাকা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আবেদ আলী, জলঢাকা উপজেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সহ-সাধারণ সম্পাদক ও জেলা তাঁতীদলের সদস্য মোঃ নুরুজ্জামান, পৌর যুবদলের আহ্বায়ক শেখ শাদী লাভলু, শিমুলবাড়ী শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাসুদ রানা, অভিভাবক সদস্য জুয়েল ইসলাম, শিক্ষক প্রতিনিধি কমলেন্দু রায় এবং সহকারী শিক্ষক প্রতীমা রানী রায়, আশিকুর রহমান, আনারুল ইসলাম, ভজন চন্দ্র রায়, রঞ্জিত চন্দ্র রায়, লাকী বেগমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও স্থানীয় সুধীজন।
    ​সভা শেষে নবগঠিত কমিটির সভাপতি বিদ্যালয়ের শ্রেণী কক্ষ, হলরুম ও সার্বিক স্থাপনা ঘুরে দেখেন এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে তথ্য গ্রহণ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST