মো:সিপাউর রহমান,কুলাউড়া(মৌলভীবাজার) সংবাদদাতা:
কুলাউড়ায় ইয়াবা সেবন ও পরিবহনের অপরাধে বাবু বাসফর (৩০) নামে এক ব্যাক্তিকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বিকেল ৫ টার দিকে কুলাউড়া রেল কলোনীতে মোবাইল কোর্ট পরিচালনা কালে বিচারক কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস এ রায় প্রদান করেন। এ সময় প্রসিকিউটর হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মাসুদুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি প্রনয় বিশ্বাস জানান, ইয়াবা সেবন ও পরিবহনের অপরাধে এক ব্যাক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১৬) ধারায় ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


