মো:সিপাউর রহমান কুলাউড়া থেকে:
মৌলভীবাজার জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, মৌলভীবাজার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চুরি, ছিনতাই, ডাকাতি, চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, মৌলভীবাজার গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।
চুরি ডাকাতি মাদকের ব্যবহার রোধে কুলাউড়া থানার একাধিক টিম কাজ করছে। এরই ধারা বাহিকতায় ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্দিবাগত মধ্যরাত ০১.৩০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনসহ পৌরসভার জয়পাশা এলাকায় অভিযান করা হয়। কুলাউড়া পৌরসভার জয়পাশা সাকিনস্থ জাপানীবাড়ি এলাকায় কতিপয় ব্যক্তি ডাকাতির প্রস্তুতি কালে অভিযান করে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি কালে ১. মোঃ হাসান মিয়া (৩০), পিতাঃ মৃত বদরুল মিয়া, মাতাঃ আজিজুন বেগম, সাং মোহাম্মদ নগর, থানাঃ বড়লেখা, জেলাঃ মৌলভীবাজার, বর্তমানে জয়পাশা, ৬ নং ওয়ার্ড, কুলাউড়া পৌরসভা, থানাঃ কুলাউড়া, জেলাঃ মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়। এসময় তার সহযোগি বেশ কয়েকজন পালিয়ে যায়। তখন উক্ত স্থান হতে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অপর অভিযানে ২৮ তারিখ বিকাল ১৬.৩০ ঘটিকায় কুলাউড়া পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হতে চুরির অভিযোগে শফিকুল ইসলাম (২৮), পিতাঃ পুরিত মিয়া, সাং চালতপার, থানাঃ নাসিরনগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয় এবং আসামীর হেফাজত হতে চোরাই আইপিএস এর ব্যাটারি উদ্ধার করা হয়, মূল্য ২০,০০০ টাকা। আসামীদেরকে যথাযথ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তাছাড়া পুলিশ সুপার, মৌলভীবাজার স্যারের নির্দেশ অভিযান অব্যাহত আছে।


