জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড় বাকগ্রাম রাজপাড়ার মোঃ শাহিন আহমেদ (Shahin Ahmed) দীর্ঘদিন যাবত হৃদরোগে অসুস্থ থাকায় উনার চিকিৎসা সহায়তা উপহার বাবদ আলকরা ইউনিয়ন ১নং ওয়ার্ড প্রবাসী ফোরামের সদস্যদের পক্ষ থেকে ১৭,৫০০/-সতেরো হাজর পাঁচশত টাকা চিকিৎসা উপহার প্রদান করা হয়েছে, এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলকরা ইউনিয়ন আমির মাওলানা কুতুবউদ্দিন ভূঞা, ১নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম, ২নং ওয়ার্ড সভাপতি কামরুল আলম, ১নং ওয়ার্ড সেক্রেটারী কাজী মতিউর রহমান নয়ন, উপদেষ্টা কাজী জামালের রহমান এবং প্রবাসী ফোরামের সম্মানিত দায়িত্বশীলবৃন্দগন।
এসময় অসুস্থ শাহিনের পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করা হয়।
এবং সবশেষে উপস্থিত সকলে প্রবাসী ফোরামের প্রয়াত প্রধান উপদেষ্টা মরহুম এনামুল হক আইয়ুব কবর জিয়ারত করেন।


