ঢাকাTuesday , 29 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাতক্ষীরা শ্যামনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।।

    admin
    September 29, 2026 8:10 pm
    Link Copied!

    মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।

    সাতক্ষীরার শ্যামনগরে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।রোজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
    ছাত্রদল নেতা শরিফুলের নেতৃত্বে মিছিলটি শ্যামনগর শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিলকে ঘিরে শহরের বিভিন্ন সড়ক স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
    মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী শরিফুল। বক্তব্যে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
    এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST