ঢাকাSaturday , 22 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর সদর উপজেলার তালবাড়িয়া এলাকায় অবৈধ দস্তা সারের কারখানার সন্ধান: ফসলের চরম ক্ষতির আশঙ্কা

    admin
    August 22, 2026 5:02 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া দক্ষিণ পাড়া এলাকায় অবৈধ দস্তা সারের কারখানার সন্ধান কৃষকদের দাবি ফসলের চরম ক্ষতির আশঙ্কা রয়েছে, সদর উপজেলা কৃষি কর্মকর্তার নীরবতা পালন, ইউনিয়ন সহকারী কৃষি কর্মকর্তাদের গাফিলতি।

    কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল যে, নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় ইমন নামে এক অবৈধ দস্তা সার ব্যাবসায়ী ক্ষতিকারক দস্তা সার বিক্রি করে চলেছে, এই সার যদি জমিতে দেওয়া হয় তাহলে ফসলের চরম ক্ষতির আশঙ্কা রয়েছে।

    এর পর থেকে সাংবাদিকরা অনুসন্ধানে নামে টানা ১০ দিন তথ্য সংগ্রহ চলে পরে অবৈধ দস্তা সার কারখানার সন্ধান পাওয়া যায়।

    অনুসন্ধান টিম কারখানায় গিয়ে দেখতে পায় কিছু মহিলা শ্রমিক কারখানার গেট ভিতর থেকে বন্ধ করে কাজ করছেন, সাংবাদিকদের দেখতে পেয়ে পিছনের গেট দিয়ে কয়েকজন ভয়ে পালিয়ে যায়, একজন মহিলা শ্রমিককে পাওয়া যায়, তবে কারখানার মালিক ইমনকে পাওয়া যায় না।

    ওই মহিলা শ্রমিক বলেন আমরা তো গরীব অসহায় মানুষ আমাদের পেটের দায়ে কাজ করতে আসছি, ইমনের কথা জিজ্ঞেস করলে মহিলা শ্রমিক বলেন সে আমাদের কারখানায় দিয়ে চলে গেছে কোথায় গেছে জানিনা।

    পরে অবৈধ দস্তা সার ব্যাবসায়ী ইমনের বাড়িতে গিয়ে খোঁজ করা তবে তিনি বাড়িতে থাকা সত্ত্বেও পরিবারের সবাই বলেন ইমন বাড়িতে নেই।

    সবচেয়ে মজার বিষয় হচ্ছে গত বছর এই অবৈধ দস্তা সার কারখানাটি কৃষি কর্মকর্তার মাধ্যমে অভিযান পরিচালনা করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এ বছর আবার কৃষকদের ফসলের ক্ষতি করার জন্য আবার গোপনে কারখানাটি চালু করে সার তৈরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করার অভিযোগ উঠে আসে।

    সাংবাদিকদের সাথে মাঝ রাস্তায় অবৈধ দস্তা সার কারখানার মালিক ইমনের সাথে দেখা হয়, অবৈধ দস্তা সারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন গত বছর অভিযান চালিয়ে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছিল আমি এ বছর আবার চালু করেছি তিনি সাংবাদিকদের বলেন আমিও সাংবাদিকতা করি সাংবাদিকদের প্রশ্নে বলেন আমি দৈনিক ফুলতলা পত্রিকার সাংবাদিক, তিনি বলেন আমার ফুলতলা পত্রিকার সম্পাদক এই বিষয়ে জানেন তবে সম্পাদকের নাম্বার চাইলে তিনি নাম্বার দেন নাই।

    অবৈধ দস্তা সার কারখানার মালিক ইমন পরে অনুসরণ টিমকে বলেন ভাই আপনারা কষ্ট করে আসছেন আমি আপনাদের গাড়ির তেল খরচ বাবদ কিছু টাকা দিতে চাই, সাংবাদিকরা টাকা না নেওয়ায় পরে বিভিন্ন লোকজনের মাধ্যমে প্রতিবেদন প্রকাশ যাতে না হয় তার জন্য সুপারিশ করানোর চেষ্টা করেন এবং এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

    বর্তমান সরকার কৃষির উপর অনেক নজর দিয়েছেন যাতে ফসল সঠিক ভাবে কৃষক ফলাতে পারেন শুধু তাই নয়, এই সরকার আসার পর থেকে কৃষকদের ধান,সব ধরনের সার ফ্রি দিয়ে চলেছেন।

    গত বছরের ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অবৈধ দস্তা সার কারখানায় অভিযান চালিয়ে সামাউল ইসলাম ইমনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। কারখানাটি সিলগালা করে সকল মালামাল স্থানীয় মহিলা ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছিল, স্থানীয়দের দাবি এই কারখানার মালামাল জিম্মায় থাকা সত্ত্বেও কি ভাবে সার তৈরির মালামাল ফেরত পেলো কি ভাবে প্রশ্ন সচেতন মহলের।

    স্থানীয় সূত্রে জানা যায়,সামাউল ইসলাম ইমন এ বছরে আবার তালবাড়িয়া দক্ষিণ পাড়ায় দস্তা সার উৎপাদন শুরু করেছেন।

    উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা কে বিষয়টি অবহিত করলে তিনি বলেন, রিপোর্টের আগে ইউএনও মহোদয় কে জানান,আপনারা যে অভিযোগ দিয়েছেন সেটার আমরা কি পদক্ষেপ নিয়েছি সেটা তো আপনারা জানবেন দেখবেন তার পরত নিউজ করবেন।আইনগত ব্যবস্থা তো আমার হাতে না আমি তাকে জানাচ্ছি আপনিও তাকে জানান।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার কে বিষয়টি জানানো হলে তিনি বলেন আমাকে হটসআপে দোকানের ঠিকানা টা দিন,তারপর আমি ব্যবস্থা নিচ্ছি।

    সেই খানে কিছু অসাধু অবৈধ দস্তা সার কারখানায় তৈরি করছে ভেজাল সার যা ফসলের জমিতে দিলে চরম আকারে ক্ষতির আশঙ্কা রয়েছে বলে অভিযোগ করেন কৃষকরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST