ঢাকাTuesday , 12 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রবি মৌসুমে ভুট্টা চাষে নতুন সম্ভাবনা, পঞ্চগড়ে সার্কেল সীডের মাঠ দিবসে কৃষকদের ব্যাপক আগ্রহ।।

    admin
    May 12, 2026 7:28 pm
    Link Copied!

    পঞ্চগড় প্রতিনিধি:-

    পঞ্চগড়ে রবি মৌসুমে ভুট্টা চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। লাভজনক বাজার, তুলনামূলক কম উৎপাদন খরচ এবং অধিক ফলনের কারণে জেলার কৃষকরা ঝুঁকছেন হাইব্রিড ভুট্টা চাষের দিকে। সেই আগ্রহকে আরও বাড়িয়ে তুলতে মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করছে বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান সার্কেল সীড (Circle Seed)।
    এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের তেলিপাড়া নেছারিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে আয়োজন করা হয় কৃষক মাঠ দিবস।

    মাঠজুড়ে সবুজ ভুট্টাক্ষেত, সমস্যা, সমাধান ও নতুন জাতের বীজ নিয়ে নানা ধারনা দেন সার্কেল সীড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম। এসময় সার্কেল সীডের দুটি উচ্চ ফলনশীল হাইব্রিড ভুট্টার জাত CIS-৯৪২৪ ও CIS-৩৩৫৫ সম্পর্কে কৃষকদের বিস্তারিত ধারণা দেন তিনি। আয়োজকদের দাবি, রবি মৌসুমে অধিক ফলন, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং উন্নত দানার গুণগত মানের কারণে জাত দুটি কৃষকদের জন্য অত্যান্ত লাভজনক হতে পারে।

    স্থানীয় কৃষকরা জানান, কয়েক বছর আগেও অনেকেই ধান বা অন্য ফসলের ওপর নির্ভরশীল ছিলেন। তবে বর্তমানে ভুট্টা চাষে ভালো লাভ হওয়ায় চাষের পরিধি দ্রুত বাড়ছে। উন্নত বীজ ব্যবহারের ফলে ফলন যেমন বাড়ছে, তেমনি রোগবালাইও কম হচ্ছে বলে জানান তারা।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা কৃষিকর্মকর্তা আসাদুন্নবী জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা ও উন্নত বীজ ব্যবহারে কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। সরকারের পাশাপাশি অনেক কোম্পানী কৃষকদের দোরগোড়ায় উন্নতমানের বীজ সরবরাহ করছে এবং অধিক ফলনের বার্তা ছড়িয়ে দিচ্ছেন এটা ভাল উদ্যোগ । মার্কেটে প্রতিযোগীতা শুরু হলে কৃষকরা কোন কোম্পানির কাছে জিম্মি হবেনা। এ ধরনের মাঠ দিবস কৃষকদের মধ্যে সচেতনতা ও আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
    অনুষ্ঠানে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো: আব্দুর রাজ্জাক, সার্কেল সীড কোম্পানির অংশীদার ও রংপুর বিভাগের বিভাগীয় ডিপো ইনচার্জ মো. বাকি বিল্লাহ আল আশরাফসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।।

    আনিসুর রহমান মানিক
    পঞ্চগড়। ১২.০৫.২০২৬

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST