ঢাকাSunday , 3 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাঙ্গামাটি থানা এলাকায় বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    admin
    May 3, 2026 3:58 pm
    Link Copied!

    চাই সুই উ মারমা। রাঙ্গামাটি প্রতিনিধি।

    রাঙ্গামাটি পার্বত্য জেলার আইন – শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকদ্রব্য, জুয়া, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রধারী, ইভটিজিং ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    আজ পুলিশ সুপার, রাঙ্গামাটি পার্বত্য জেলা জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিক – নির্দেশনায় অফিসার ইনচার্জ, ডিবি’র নেতৃত্বে ডিবি টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাঙ্গামাটি সদর থানাধীন রাঙ্গামাটি পৌরসভার তবলছড়ি মসজিদের সামনে হতে আনুমানিক গত ২ মে রাত ১৯:৩০ ঘটিকায় মাদক ব্যবসায়ী—
    ১) কামরুল ইসলাম রানা ( ৩২ ),
    পিতা: মৃত মোঃ মফিজ উদ্দীন,
    সাং: ঝগড়াবিল, ৫ নং ওয়ার্ড,
    থানা: কোতোয়ালি-কে ৩০ ( ত্রিশ ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

    অভিযান চলাকালে স্থানীয় জনগণের মাঝে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং বিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় এবং তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST