ঢাকাSunday , 3 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ২০২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের ‘গুড বাই’ জানানো হবে : এম পি শাহজাহান চৌধুরী

    admin
    May 3, 2026 4:20 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে এই বছর কাজ শুরু হয়েছে । আগামী বছরের মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদার করে ২০২৭ সালেই রোহিঙ্গাদের ‘গুড বাই’ জানানো হবে।

    শনিবার (২ মে) সকাল ১১টায় উখিয়ার পালংখালী স্টেশনে অধিকার বাস্তবায়ন কমিটি আয়োজিত এক বিশাল মানব বন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এমপি শাহজাহান চৌধুরী বলেন, রোহিঙ্গারা আমাদের মেহমান হিসেবে এসেছিল, কিন্তু তারা এখন স্থানীয়দের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই সম্মান জনক প্রত্যাবাসন। আগামী বছরটি হবে আমাদের প্রস্তুতির বছর এবং ২০২৭ সালের মধ্যে সব রোহিঙ্গাকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোই আমাদের মূল লক্ষ্য।

    এনজিওদের প্রতি হুঁশিয়ারি:- ক্যাম্প গুলোতে কর্মরত বেসরকারি সংস্থা গুলোর (এনজিও) কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পাহাড় কেটে রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী আবাসন নির্মাণের চেষ্টা বরদাশত করা হবে না। রোহিঙ্গাদের জন্য স্থায়ী অবকাঠামো নির্মাণ মানে তাদের এখানে আজীবন রেখে দেওয়ার ষড়যন্ত্র। এনজিও গুলোকে তাদের সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হবে। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকরির শতভাগ নিশ্চয়তা প্রদান করতে হবে।

    নাফ নদী ও সীমান্ত পরিস্থিতি:- সীমান্তের জেলেদের উদ্দেশ্যে শাহজাহান চৌধুরী বলেন, নাফ নদীর বাংলাদেশ অংশে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা আর কোনো বাধার সম্মুখীন হবে না। জেলেরা এখন থেকে অবাধে মাছ আহরণ করতে পারবে। এছাড়া ওপারে আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি নাগরিকদের দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসন কাজ করছে। খুব শীঘ্রই তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনা হবে।

    স্থানীয়দের অধিকার রক্ষা:- মানব বন্ধনে বক্তারা অভিযোগ করেন, রোহিঙ্গা সংকটের কারণে স্থানীয় উখিয়া-টেকনাফবাসী পরিবেশগত ও অর্থনৈতিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংসদ সদস্য স্থানীয়দের এই অধিকার আদায়ের সংগ্রামে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

    উক্ত মানব বন্ধনে অধিকার বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ সহ উখিয়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST