ঢাকাFriday , 2 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজশাহীতে স্বামীর পোশাক পরে স্ত্রীর টিকটক, কনস্টেবল প্রত্যাহার

    admin
    January 2, 2026 10:12 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী :

     স্বামীর পুলিশের ইউনিফর্ম পরে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশ করার ঘটনায় রাজশাহীতে সাইফুজ্জামান নামে এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার আরএমপি কমিশনার ড. মো. জিললুর রহমান এ আদেশ দেন।

    কাশিয়াডাঙ্গা থানার ওসি ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার তিনি জানতে পারেন- কনস্টেবল সাইফুজ্জামান বিয়ে না করে সিমা খাতুন নামের এক নারীকে নিয়ে একই বাসায় ভাড়া থাকছেন এবং ওই নারী পুলিশের ইউনিফর্ম পরে টিকটকে ভিডিও প্রকাশ করছেন। বিষয়টি জানার পর তিনি নিজেই ওই বাসায় যান।

    যাচাইয়ে দেখা যায়, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সাইফুজ্জামান সিমা খাতুনকে দ্বিতীয়বার বিয়ে করেছেন। তবে সে সময় তাদের কাবিননামার কাগজপত্র পাওয়া যায়নি। তবে সিমা খাতুন যে পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও প্রকাশ করেছেন, সেটি সত্য বলে নিশ্চিত হওয়া গেছে।

    ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে বৃহস্পতিবারই সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে রাতেই তিনি থানা ত্যাগ করে আরএমপির পুলিশ লাইনসে সংযুক্ত হন।

    আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, ‘পুলিশ সদস্যের পোশাক তার স্ত্রী বা অন্য কারও পরিধান করার কোনো সুযোগ নেই। এটি ফৌজদারি অপরাধের আওতাভুক্ত। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

    উল্লেখ্য, সিমা খাতুনের বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক পরে ভিডিও ধারণ করে নিয়মিত টিকটকে প্রকাশ করে আসছিলেন। এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগের কথাও উঠে এসেছে

    রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত কনস্টেবল সাইফুজ্জামানের দ্বিতীয় স্ত্রী পুলিশের পোশাক পরে একটি টিকটক ভিডিও পোস্ট করলে লোকজন পুলিশ সম্পর্কে বিরূপ মন্তব্য করতে থাকে। গতকাল এই বিষয়টি আরএমপির সিনিয়র কর্মকর্তাদের নজরে আসলে তৎক্ষণাৎ কনস্টেবল সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে বিভাগীয় শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST