ঢাকাSunday , 25 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রোয়াংছড়িতে নির্বাচনী ভোটগ্রহনকারী কর্মকর্তদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    admin
    January 25, 2026 7:09 pm
    Link Copied!

    উমংনু মারমা, উপজেলা প্রতিনিধি, রোয়াংছড়ি।

    রোয়াংছড়ি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটগ্রহনকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ রবিবার রোয়াংছড়ি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
    এ প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিমি।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: আব্দুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মো: কামরুল আলম, থানা অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুনির্মল বড়ুয়া প্রমুখ।
    এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি।
    উক্ত প্রশিক্ষণ কর্মশালায়
    ২১৪জন ভোটগ্রহণকারী কর্মকর্তাগণ (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) অংশগ্রহণ করেন।
    প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে জেলা প্রশাসক শামীম আরা রিমি কলেজ আঙ্গিনায় বৃক্ষরোপন করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST