ঢাকাSaturday , 6 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • লংগদুতে পাকুয়াখালী গণহত্যায় শহীদ ৩৫ কাঠুরিয়ার গণকবর পরিস্কার করলো পিসিসিপি

    admin
    September 6, 2025 9:13 pm
    Link Copied!

    মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

    ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার লংগদুতে সংঘটিত পাকুয়াখালী গণহত্যায় সশস্ত্র সংগঠন জেএসএস শান্তিবাহিনীর হাতে নির্মমভাবে প্রাণ হারান ৩৫ জন বাঙালি কাঠুরিয়া। সেই ভয়াল ঘটনার স্মৃতিবাহী লংগদু উপজেলা পরিষদের পাশের গণকবর আজও সাক্ষ্য দিচ্ছে এক নৃশংস হত্যাযজ্ঞের, যা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে আছে।

    আসন্ন পাকুয়াখালী গণহত্যা দিবস (৯ সেপ্টেম্বর) সামনে রেখে আজ শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) লংগদু উপজেলা শাখার উদ্যোগে গণকবরের চারপাশের ঝোপঝাড় ও আগাছা পরিস্কার করা হয়।

    পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের দিকনির্দেশনায় এ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা শাখার নেতৃবৃন্দ।

    উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হৃদয়, মাইনি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    লংগদুবাসী জানান, গণকবর পরিষ্কার-পরিচ্ছন্ন করার এই মহতী উদ্যোগ নিহতদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পাশাপাশি নতুন প্রজন্মকে ইতিহাস স্মরণ করিয়ে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ। তারা পিসিসিপির এই প্রচেষ্টাকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST