ঢাকাFriday , 5 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শহীদ জিয়ার আদর্শ জনগণের হৃদয়ে চির অম্লান – এস এম ফজলুল হক

    admin
    September 5, 2025 10:40 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :

    শুক্রবার বিকাল ৪ টায় হাটহাজারির খাগড়াছড়ি সড়কের সরকারহাট বাজার চত্ত্বরে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম সাফল্যের বিএনপি’র ৪৭ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাটহাজারী উত্তর অঞ্চল বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বর্ণাঢ্যর্্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায় শাসনের জন্য ক্ষণজন্মা শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান দেশের মানুষের হৃদয়ে চির অম্লান হয়ে আছে। জনকল্যাণে আপোষহীন অভিযাত্রার কারণে এ দলের গৌরবময় সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্য ঘটেছে, ৪৭ বছরে পদার্পন করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও আপোষহীনতা এবং তারেক রহমানের গণতান্ত্রিক সংগ্রামের কারণে বিএনপি এ দেশের জনগণের কাছে প্রত্যাশিত দল হিসেবে সমাদৃত। এই দলে চাঁদাবাজ, দখলবাজ দুবৃত্তদের স্থান হবে না।

    মির্জাপুর ইউনিয়ন বিএনপি প্রবীণ নেতা শফিউল আলম মাস্টারের সভাপতিত্বে বর্ণাঢ্য র্যাৃলীপূর্ব সমাবেশে এস এম ফজলুল হক এ কথা ব্যক্ত করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম চৌধুরী,
    অধ্যাপক শহীদুল্লাহ বাবুল, মাওলানা মীর কাশেম, নুরুন্নবী তালুকদার, আলহাজ্ব জাকের হোসেন, মোঃ খায়রুন্নবী, একরাম হোসেন সেলিম, শফিউজ্জামান, মাওলানা নুরুল আবছার আনছারী, সাফায়েতুল ইসলাম সাবাল, এম গিয়াস উদ্দিন, এম ইলিয়াছ আলী, আবদুল রশীদ মেম্বা, জাহাঙ্গীর মুনসী, মোঃ ওবায়দুল হক, মহিউদ্দিন মুন্না, শহিদুল্লাহ লিটন, আহবায়ক আনোয়ার হোসেন, আলমগীর মেম্বার, সুলতান চৌধুরী, প্রফসর ওসমা গনি, নুরুল আবছার, এমদাদুল হক মাজু, জাহাঙ্গীর মেম্বার, বদিউল আলম মেম্বার, জাফর আলম, সেলিম হাসান, সাহজাহান গাজী, মোঃ ইয়াছিন, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন, সাইফুল আজম মানিক, আজম মেম্বার, ছাত্রনেতা সাগর, উপস্থিত ছিলেন মজিবুল হক বাবুল, হাজী হারুন ডিলার, এয়ার মোঃ বাচা, আবদুচ ছালাম,ইউনুছ খোন্দকার, মোঃ হাসান, রহিম বাদশা, সাইফুল তালুকদার, কে এম হেলাল, রহমত উল্লাহ চৌধুরী,
    সমাবেশ শেষে খাগড়াছড়ি মহাসড়কের মহুরীহাট বাজার হতে সরকারহাট বাজার পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ের্্যালীটি প্রদক্ষিন করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST