ঢাকাSaturday , 18 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “সংসদে বৃহত্তর সিলেটের মধ্যে আমি সবচেয়ে বেশি ফ্লোর পেয়েছি-আলহাজ্ব মো শওকতুল ইসলাম এমপি “

    admin
    July 18, 2026 7:06 pm
    Link Copied!

    মোঃ সিপাউর রহমান কুলাউড়া’ (মৌলভীবাজার)সংবাদদাতা :

    কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো শওকতুল ইসলাম শকু। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান বিশিষ্ট হ্রদরোগ বিশেষজ্ঞ ডা: মোহাম্মদ ইকবাল আহমদ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃমোঃনাজমুল ইসলাম, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্ছু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদোয়ান খান,কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল,লংলা আধুনিক ডিগ্রী কলেজর সাবেক অধ্যক্ষ আতাউর রহমান চন্দন, ব্যবসায়ী শেলুর রহমান প্রমুখ। প্রধান অতিথি মো শওকতুল ইসলাম এমপি বলেন,বৃহত্তর সিলেটের মধ্যে আমি সংসদে বেশী ফ্লোর পেয়েছি।কুলাউড়ার উন্নয়নে আমি বেশী ভূমিকা রাখতে পারছি। তিনি বলেন, অতীতে কুলাউড়ায় বাঘা বাঘা এমপি ছিলেন, কিন্ত রাস্তাঘাটের কোন পরিবর্তন হয়নি।স্বাধীনতার ৫৫ বছরে কুলাউড়ার কাংখিত উন্নয়ন হয়নি। তিনি বলেন, আমি রাস্তাঘাটের উন্নয়নকে অধিক গুরুত্ব দিচ্ছি।আগামী ৫ বছরে কুলাউড়াকে একটি মডেল উপজেলায় রুপান্তরিত করব ইনশাআল্লাহ। এমপি বলেন,সিলেট বিভাগের স্বনামধন্য ডাক্তারগনের সমন্বয়ে সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টারটিতে আমার গরীব জনগন যাতে সহজলভ্য চিকিৎসা পায় সে বিষয়টি নিশ্চিত করার জন্য উদোক্তাদের প্রতি আহব্বান জানান। অনুষ্টানের পূর্বে এমপি শওকতুল ইসলাম ফিতা কেটে উদ্বোধন করেন।অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ,ডাক্তারবৃন্দসহ সমাজের বিভিন্নস্থরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। # ছবি ক্যাপশন: কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আলহাজ্ব মো শওকতুল ইসলাম এমপি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST