ঢাকাWednesday , 10 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সরাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৭ জনকে ৩ মাস করে কারাদন্ড, ৩টি নৌকাসহ মালামাল জব্দ

    admin
    September 10, 2025 10:16 pm
    Link Copied!

    আরাফাত লস্কর সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে মাটি কাটার অপরাধে সাত ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিনপুর ও আজবপুর বাজার এলাকা সংলগ্ন হাওড়ে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে এই সাজা দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন বেগম। কারাদণ্ড প্রাপ্তরা হলেন, নাছির উদ্দীন, আসিদ, বাহার, সবুজ, আঃ নূর, কবির এবং লিটন।
    বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন বেগম বলেন, উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিনপুর ও আজবপুর বাজার এলাকা সংলগ্ন হাওড়ে মেঘনা নদী থেকে অবৈধভাবে মাটি কাটছিলেন চক্রগুলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাটিভর্তি ইঞ্জিনচালিত ৩টি নৌকা , ২৮টি কোদাল ও ৩টি হ্যান্ডেল জব্দ করে স্থানীয় মেম্বারের জিম্মায় দেওয়া হয় এবং নৌকা থেকে ৭ জনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ৩ মাস মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST