ঢাকাThursday , 4 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে সাপ্তাহিক জাগ্রত জনতা, দৈনিক গোমতীর বার্তা দৈনিক জন জাগরণ পত্রিকার শোক

    admin
    June 4, 2026 12:37 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    প্রেসক্লাব যশোরের সদস্য ও দৈনিক লোকসমাজের সিটি এডিটর শেখ আব্দুল্লাহ হুসাইনের ছোট ভাই আহসান হাবিব মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা ও দাফন আজ রাতেই সম্পন্ন হবে।

    আহসান হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা, দৈনিক জন জাগরণ এবং জাতীয় দৈনিক গোমতীর বার্তা পত্রিকার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    শোকবার্তায় তারা বলেন, আহসান হাবিবের মৃত্যুতে পরিবার ও স্বজনদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। তারা মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দানের প্রার্থনা করেন।

    মরহুমের মৃত্যুতে সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলেও শোকের ছায়া নেমে এসেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST