ঢাকাWednesday , 29 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাতক্ষীরায় বিষাক্ত জেলি পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি জব্দ

    admin
    April 29, 2026 4:24 pm
    Link Copied!

    ​আকিবুজ্জামিন :

    মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার বিভিন্ন মৎস্য আড়ত ও ডিপোতে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফার আশায় সিরিঞ্জের মাধ্যমে চিংড়ির ভেতরে জেলি ও সাগু মিশ্রিত তরল ঢুকিয়ে ওজন বাড়াচ্ছিল। খবর পেয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীব কুমার অভিযান চালান। অভিযানে ৬০ কেজি অপদ্রব্য পুশ করা বাগদা চিংড়ি জব্দ করা হয়। এ সময় খেজুরবাড়িয়া গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামকে চিংড়িতে অপদ্রব্য মেশানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়

    পরে জব্দ করা ক্ষতিকর চিংড়িগুলো জনসম্মুখে ডিজেল দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    এ সময় অন্য ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্পের সুনাম নষ্ট করলে ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST