ঢাকাWednesday , 10 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সেনবাগে বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি প্রত্যাখ্যান: লাগাতার আন্দোলনের ঘোষণা ‎

    admin
    September 10, 2025 10:13 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব, নোয়াখালী :–

    ‎নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করেছে নোয়াখালী জেলা বিএনপির সদস্য কাজী মফিজুর রহমান মফিজ সমর্থিত নেতাকর্মীরা।

    ‎বুধবার ( ১০ সেপ্টেম্বর ) এ উপলক্ষে বিকেলে সেনবাগ পৌর শহরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

    ‎প্রচণ্ড স্লোগান আর ক্ষুব্ধ নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে বক্তারা বলেন, “সেনবাগ উপজেলা বিএনপির এই বিতর্কিত কমিটি আমরা মানি না, মানবো না। এই কমিটি বিলুপ্তি না করা পর্যন্ত লাগাতার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল চলবে।”
    সেনবাগ উপজেলা পৌরশহরে জিরো পয়েন্টে থানার মোড়ে বহিষ্কৃত নেতা গোলাম হোসেন সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
    ‎নেতাকর্মীরা অভিযোগ করেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে স্বেচ্ছাচারিতার মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়েছে। যা বিএনপির দীর্ঘদিনের ঐক্যবদ্ধ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছে।

    ‎প্রতিবাদ সমাবেশে কাজী মফিজুর রহমানের সমর্থিত বিএনপির শত শত নেতাকর্মী অংশ নেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে যদি বিতর্কিত কমিটি চাপিয়ে দেওয়া হয়, তবে সেনবাগে রাজপথ উত্তাল হবে।”

    ‎বিক্ষোভ শেষে নেতাকর্মীরা কমিটি প্রত্যাহারের দাবিতে শহরে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST