মোঃ আবদুল মোতালেব, – নোয়াখালী :-
গত ৮ই সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেনবাগ উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা হওয়ার পর বিএনপি’র ত্রিমুখী গ্রুপের পক্ষে বিপক্ষে মিছিল হয়।
গত ২ দিন আগেও সেনবাগে যে গ্রুপটি কমিটিকে প্রত্যাখ্যান করে কমিটি বাতিলের পক্ষে মিছিল করেছিলেন, অথচ দুইদিন পর আজ ১১ই সেপ্টেম্বর বিকেল ৫ ঘটিকার সময় ঐ গ্রুপটি উপজেলা ও পৌরসভা আহাবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে স্বাগত মিছিল করে।
নোয়াখালীর জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ-কে অভিনন্দন জানান, এবং সেনবাগ উপজেলা ও পৌরসভা আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সেনবাগ পৌর শহরে বিশাল আনন্দ মিছিল ও শোভাযাত্রা বাহির করেন।
পৌরসভা বিএনপি’র সদস্য সচিব মোঃ শহীদ উল্ল্যাহর সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যর মাধ্যমে সেনবাগ থানার মোড়ে জিরো পয়েন্টে আনন্দ মিছিলটি শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন নব-গঠিত সেনবাগ উপজেলা বিএনপি’র আহবায়ক মোক্তার হোসেন পাটওয়ারী, নব-গঠিত সেনবাগ পৌরসভার সদস্য সচিব সহিদ উল্ল্যাহ সহিদ, উপজেলা কমিটির যুগ্ম-আহবায়ক ভিপি ফারুক,পৌর কমিটির যুগ্ম- আহবায়ক ভিপি জাহাঙ্গীর ও পৌর কমিটির যুগ্ম- আহবায়ক আনোয়ার উল্ল্যাহ আজাদ সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ।


