ঢাকাThursday , 4 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সেফটি ট্রাঙ্কের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু, আমতলীতে শোকের ছায়া

    admin
    June 4, 2026 12:43 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি।।

    বরগুনার আমতলীতে নির্মাণাধীন একটি ভবনের সেফটি ট্রাঙ্কে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩জুন২৬)সকালে উপজেলার একে স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হলদিয়া গ্রামের জাহিদুল হাওলাদার (৩৫) ও বেতমোর গ্রামের জাফর হাওলাদার (৫০)।

    স্থানীয় সূত্র জানায়, আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. ইউসুফ আলীর নির্মাণাধীন ভবনের সেফটি ট্রাঙ্কের সেন্টারিং খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রথমে জাহিদুল হাওলাদার ট্রাঙ্কের ভেতরে নামলে কিছুক্ষণ পর চিৎকার শুরু করেন। তাকে উদ্ধারে জাফর হাওলাদার নিচে নামলে তিনিও অচেতন হয়ে পড়েন।

    খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ট্রাঙ্কের ভেতরের বিষাক্ত গ্যাস নিয়ন্ত্রণে এনে দুই শ্রমিককে উদ্ধার করা হয়। পরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    নিহত জাফর হাওলাদারের ভগ্নিপতি রুহুল আমিন অভিযোগ করেন, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করায় এ দুর্ঘটনা ঘটেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

    আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আবু হানিফ বলেন, সেফটি ট্রাঙ্কের ভেতরে কার্বন মনোক্সাইডসহ বিভিন্ন ক্ষতিকর গ্যাস জমে থাকতে পারে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়া প্রবেশ করায় শ্রমিকরা দুর্ঘটনার শিকার হয়েছেন।

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    একসঙ্গে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST