ঢাকাFriday , 19 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হবিগঞ্জে বেপরোয়া বাইকের ধাক্কায় প্রবীণ নাগরিক জহর আলীর মৃত্যু, ঘাতককে গ্রেপ্তার কর‌তে এখ‌নো পা‌রে‌নি পু‌লিশ

    admin
    June 19, 2026 11:42 pm
    Link Copied!

    হ‌বিগঞ্জ প্রতি‌নি‌ধি//

    ‎হবিগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় জহর আলী (৭০) নামের এক প্রবীণ নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও বিচার দাবি জানিয়েছেন জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। নিহত জহর আলী শহরের মোহনপুর এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি মাহমুদা খা’র পিতা।
    ‎স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুন হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সড়কের ফুটপাত ঘেঁষে হেঁটে যাওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল ট্রাফিক আইন অমান্য করে জহর আলী সাহেবকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়লে মোটরসাইকেল চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    ‎পরবর্তীতে রাস্তায় চলাচলকারী এক মানবিক নারী আহত জহর আলীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    ‎এদিকে এই অনাকাঙ্ক্ষিত ও নির্মম মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন জেলার বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিতে তাঁরা বলেন, শহরের প্রধান সড়কে প্রকাশ্য দিবালোকে দুর্ঘটনা ঘটিয়ে একজন মানুষকে মেরে ফেলার পরও ঘাতক চালক বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, যা আইনের শাসনের পরিপন্থী। সাধারণ মানুষ আজ রাস্তায় নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা অবিলম্বে সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক মোটরসাইকেল চালককে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।


    ‎গতকাল বৃহস্পতিবার রাতে নেতৃবৃন্দ মরহুম জহর আলী সাহেবের বাসায় গিয়ে তাঁর ছেলে পারভেজের সঙ্গে দেখা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে তাঁদের আইনি লড়াইয়ের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন।
    ‎বিবৃতিতে সম্মতি ও সংহতি প্রকাশ করেছেন— পীযূষ চক্রবর্তী, আবু হেনা মোস্তফা কামাল, অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, অনুপ কুমার দেব মনা, সিদ্দিকী হারুন, রনজন রায়, তোফায়েল সোহেল, অ্যাডভোকেট ফখরুদ্দিন জাকী, আজিজুর রহমান কাউসার, পলাশ চৌধুরী এবং মো. আছকির মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    মরহুম জহুর আলী সাহেবের মৃত্যুতে “অনলাইন সিলেট” নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক আব্দুল হক মামুন শোক প্রকাশ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি হত্যাকারী কে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST