ঢাকাFriday , 5 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাইকোর্ট বিভাগে বার্ষিক অবকাশ শুরু ৭ সেপ্টেম্বর, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

    admin
    September 5, 2025 10:42 am
    Link Copied!

    দীন ইসলাম শেখ, সু‌প্রিম কোর্ট থে‌কে//

    সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সীমিত কার্যক্রম চলবে, শুক্রবার-শনিবার ছুটি

    বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বার্ষিক অবকাশ (Vacation) শুরু হচ্ছে আগামী রবিবার, ৭ সেপ্টেম্বর। এ অবকাশ চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

    সুপ্রিম কোর্ট প্রশাসন শাখা-১ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবকাশকালীন সময়ে আদালতের কার্যক্রম সীমিত আকারে চলবে। এ সময় প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিয়মিত কার্যক্রম চলবে এবং বিকেল ৪টা পর্যন্ত প্রয়োজনীয় কাজ সম্পন্ন হবে। তবে শুক্রবার ও শনিবার আদালতের কার্যক্রম বন্ধ থাকবে।

    প্রতি বছর নির্দিষ্ট সময়ে সুপ্রিম কোর্টে এ ধরনের অবকাশ পালন করা হয়। চলতি বছরের অবকাশ শেষে আগামী ১ অক্টোবর থেকে হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ কার্যক্রম পুনরায় শুরু হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST