ঢাকাTuesday , 16 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হোসেনপুরে বিজয় দিবস উদযাপন: কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা

    admin
    December 16, 2025 6:17 pm
    Link Copied!

    হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

    কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর ২০২৫) উদযাপন করা হয়েছে। দিবসটির সূচনা হয় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। এরপর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ কুড়িঘাট বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিএনপি নেতা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহীদ ইভা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোসেনপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. মুনজুরুল ইসলাম ও ডা. উজ্জ্বল হোসাইনসহ অন্যান্য অতিথিবৃন্দ। এ উপলক্ষে উপজেলার সকল মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির ও অন্যান্য ধর্মালম্বীদের উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST