ঢাকাThursday , 30 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হোসেনপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পাশে ইউএনও কাজী নাহিদ ইভা, বিতরণ করলেন অ্যাসিস্টিভ ডিভাইস ও চিকিৎসা সহায়তা ‎

    admin
    July 30, 2026 9:26 pm
    Link Copied!

    বিশেষ প্রতিনিধি, হোসেনপুর (কিশোরগঞ্জ):

    ‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসব শিক্ষার্থীর মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস ও চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়েছে।
    ‎২০২৫-২০২৬ অর্থবছরের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
    উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসনের প্রধান কাজী নাহিদ ইভা। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন, চিকিৎসা সহায়তাপ্রার্থী ও অসহায় শিক্ষার্থীদের হাতে হুইলচেয়ার, হিয়ারিং এইডসহ বিভিন্ন সহায়তা সামগ্রী ও চিকিৎসা সহায়তা তুলে দেন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদিকুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চরপুমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আরাফাতের চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার প্রদান করা হয়। একই বিদ্যালয়ের শিক্ষার্থী তাফসির হাসান ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী স্মৃতিকে শ্রবণ সমস্যার সহায়তার জন্য একটি করে হিয়ারিং এইড দেওয়া হয়। এছাড়া ধনকুড়া হাজী এ. খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জান্নাতের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ব্যক্তিগত উদ্যোগে তার চিকিৎসার সহায়তায় আর্থিক সহযোগিতাও প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের শিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করা এবং স্বাভাবিক জীবনযাপনে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। উপজেলা প্রশাসন সবসময় এসব শিক্ষার্থীর পাশে থাকার চেষ্টা করছে। তিনি আরও বলেন, প্রতিটি শিশুর প্রতিভা বিকাশের সুযোগ থাকা প্রয়োজন। প্রয়োজনীয় সহায়তা পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরাও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের এগিয়ে নিতে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অ্যাসিস্টিভ ডিভাইস ও চিকিৎসা সহায়তা তাদের শিক্ষা গ্রহণ সহজ করবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে তারা স্বাগত জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST