সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।
মৌলভীবাজারের কুলাউড়ায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভাটি অনুষ্ঠিত হয় নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও উন্নত ও কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে। পাশাপাশি চা শ্রমিক ও কাশিয়া সম্প্রদায়ের মানুষের চিকিৎসা ও শিক্ষাব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, কুলাউড়া উপজেলার সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



