ঢাকাTuesday , 22 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ১৩৫ কোটি ৫১ লাখ টাকার বিপুল পরিমাণ মাদক ধ্বংস

    admin
    September 22, 2026 10:09 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি, কক্সবাজার

    কক্সবাজার জেলায় নিষ্পত্তিকৃত ১৪১টি মামলায় জব্দকৃত প্রায় ১৩৫ কোটি ৫১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ আলামত ও মাদকদ্রব্য আনুষ্ঠানিক ভাবে ধ্বংস করেছে কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটি।


    আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ রোজ মঙ্গলবার দুপুর ২:৩০ মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬:৫৫ মিনিট পর্যন্ত দীর্ঘ ৪ ঘন্টার ও অধিক সময় ধরে নির্ধারিত এলাকায় বিধি মোতাবেক এসব মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ও ধ্বংস করে বিনষ্ট করা হয়।
    চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী সূত্রে জানা গেছে, ধ্বংসকৃত এসব মাদকের মধ্যে ছিল সর্বমোট ৪৪ লাখ ৯২ হাজার ৪৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭৫ কেজি গাঁজা, ২৭৬ লিটার ৩০০ মিলিগ্রাম দেশীয় চোলাই মদ, ১ হাজার ১২৬ ক্যান বিয়ার এবং ৯৭ বোতল ফেন্সিডিল। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে বিভিন্ন অভিযানে জব্দ হওয়া এসব মাদকের আনুমানিক সিজার মূল্য হিসাব করা হয়েছে ১৩৫ কোটি ৫১ লাখ ৯৪ হাজার ৭০০ (একশো পঁয়ত্রিশ কোটি একান্ন লক্ষ চুরানব্বই হাজার সাতশত) টাকা।
    মামলার আলামত ও মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান এবং বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ইরফানুল হক চৌধুরীর প্রত্যক্ষ তদারকি ও উপস্থিতিতে এ ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়।
    মাদক ধ্বংস কালে উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব এস.এম. গিয়াস উদ্দিন। এছাড়া আদালত ও সংশ্লিষ্ট বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
    বিজ্ঞ বিচারক মণ্ডলী জানান, বিভিন্ন মামলায় নিষ্পত্তিকৃত জব্দকৃত আলামত সমূহ আইন ও বিধি অনুযায়ী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে বিনাশ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে বিচার বিভাগের এই কঠোর ও নিয়মিত আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST