ঢাকাFriday , 12 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ‘৩০ ছরেও কল্পনা চাকমার সুবিচার হয়নি’

    admin
    June 12, 2026 6:21 pm
    Link Copied!

    উমংনু মারমা
    বান্দরবান প্রতিনিধি।

    জুম্ম নারীদের ওপর সহিংসতা বন্ধ এবং কল্পনা চাকমার অপহরণের বিচার নিশ্চিত করার দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নেরও জোর দাবি জানান।

    শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবান প্রেসক্লাবে সামনে হিল উইমেন্স ফেডারেশনের বান্দরবান জেলা কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লার তনু হত্যার বিচার দীর্ঘদিন ঝুলে থাকার পর অবশেষে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। অথচ তিন দশক পেরিয়ে গেলেও কল্পনা চাকমার অপহরণের সুবিচার আজও আমরা পায়নি। পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদেরকে মানুষ মনে করে না বলেই বিচারহীনতা সংস্কৃতি এখনো বিদ্যমান।

    বক্তারা আরও দাবি করেন, পার্বত্য অঞ্চলের জনসংখ্যা কাঠামো অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে পাকিস্তান আমালে ১.৫ শতাংশ ছিলো, স্বাধীনতার পর ১০-১২ শতাংশ ছিলো। আজ ৫৪ শতাংশ হয়ে গেছে। এটা স্বাভাবিক পরিবর্তন নয়। ৪ লাখ সেটেলার নিয়ে এসে এখানে সেটেল করা হয়েছে। এটা জনসংখ্যা নিয়ে ইঞ্জিনিয়ারির করা হয়েছে বলে দাবি করেন বক্তারা।

    মানববন্ধনে জন ত্রিপুরা বলেন, কল্পনা চাকমা ছিলেন পার্বত্য চট্টগ্রামের প্রতিবাদী কণ্ঠস্বর। তাকে অপহরণ করে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ থামানো যায়নি, ভবিষ্যতেও যাবে না। আজকের এই দিনে অপরহর করা হয়েছিল কল্পনা চাকমাকে। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী নিরাপত্তার জন্য আসেনি, দখল করার জন্য এসেছে বলেও দাবি করেন তিনি।

    মহিলা সমিতির নেত্রী উমেসিং মার্মা বলেন, “একজন কল্পনা চাকমাকে দমিয়ে রাখা গেলেও পাহাড়ে হাজারো কল্পনা চাকমা রয়েছে। পাহাড় যতদিন থাকবে, ততদিন তার স্মৃতি ও সংগ্রাম মানুষের মনে কল্পনা চাকমা থাকবে।”

    ওলিসিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জনসংহতি সমিতির বান্দরবান শাখার ছাত্রবিষয়ক সম্পাদক থোয়াক্যসাইন চাক, উশেহ্লা মার্মা ও এনুং মার্মা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST