ঢাকাSaturday , 29 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কালিগঞ্জে র‌্যাব-১৩ এর অ/ভিযানে অ/বৈধ মা/দকদ্রব্য ১৯৯ বোতল CHOCO+ সহ গ্রেপ্তার ১ জন ।

    admin
    November 29, 2025 3:00 pm
    Link Copied!

    নজরুল ইসলাম বিপ্লব লালমনিরহাট জেলা প্রতিনিধি

    লালমনিরহাট কালিগঞ্জে র‌্যাব-১৩ এর অ/ভিযানে অ/বৈধ মা/দকদ্রব্য ১৯৯ বোতল CHOCO+ জ/ব্দসহ ০১ জন মা/দক ব্যবসায়ী গ্রে’ফ’তার হয়েছেন।

    ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মা/দকের বি/রুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মা/দকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
    মা/দক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং মা/দকবিরোধী অভিযান ও চেকপোস্ট পরিচালনা করে থাকে। র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ২৮/১১/২০২৫ তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকায় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন ০৫নং চন্দ্রপুর ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের উত্তর বত্রিশহাজারী গ্রামস্থ ধৃত আসামি মোঃ শরিফুল আলম এর বসতবাড়ীতে অ/ভিযান পরিচালনা করে। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার শয়নকক্ষে তল্লাশিকালে খাটের নীচে প্লাষ্টিকের বস্তার মধ্যে রক্ষিত ১৯৯ বোতল ফেন্সিডিল জাতীয় মা/দকদ্রব্য CHOCO+ জব্দসহ মাদকব্যবসায়ী মোঃ শরিফুল আলম (৪০), পিতা-মৃত আলাউদ্দিন, সাং- উত্তর বত্রিশহাজারী, ০৫নং চন্দ্রপুর ইউপি, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রে/ফতার করতে সক্ষম হয়।

    প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অ/বৈধ মাদকদ্রব্য CHOCO+ ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামি অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মা/দক ব্যবসা পরিচালনা করে থাকে।

    পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বি/রুদ্ধে মা/দকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জ/ব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বি/রুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অ/ভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST