ঢাকাSunday , 30 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের মণিরামপুরে দুই ঘন্টার কর্মবিরতিতে সেবা বন্ধে রোগীদের ক্ষোভ!

    admin
    November 30, 2025 9:27 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুর প্রতিনিধিঃ

    মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কর্মচারিদের বেতন-ভাতা ১০ম গ্রেডে উন্নিত করার দাবিতে দেশব্যাপী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের ডাকে যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে ২ ঘন্টার কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে উপজেলার বিভিন্ন প্রান্ত হতে সেবা নিতে আসা রোগী ও তার স্বজনদের বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগীরা।

    ‎এদিকে অবিলম্বে স্টাফদের দাবী বাস্তবায়ন করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট স্টাফদের ১০ গ্রেডে বাস্তবায়ন পরিষদের মণিরামপুর উপজেলা কমিটির সমন্বায়ক টেকনোলজিস্ট মোঃ আনিসুজ্জামান।

    ‎তথ্য মোতাবেক, রবিবার ৩০ নভেম্বর সকাল ০৯ টা হতে ১১ টা পর্যন্ত (০২ ঘণ্টা) কর্মবিরতির অংশ হিসাবে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরের সামনে আনিসুজ্জামানের নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কর্মচারীরা অবস্থান নিতে দেখা যায়। তবে ভোগান্তির কোন শেষ না পেয়ে রোগী ও তার স্বজনরা ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্য কমপ্লেক্সের গেট ছাড়তে বাধ্য হয়।

    ‎এ বেপারে কথা বলতে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক মোঃ ফয়েজ আহম্মেদ ফয়সাল’কে একাধিকবার কল করলেও তিনি ফোনকলের উত্তর দেননি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST