ঢাকাTuesday , 9 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শীতকালীন ছুটি বাদ দিয়ে প্রাথমিকে পরীক্ষা নেওয়ার নির্দেশ

    admin
    December 9, 2025 10:56 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন শেষ শুক্রবার, জমা পড়েছে পৌনে ৬ লাখ
    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আন্দোলনের ফলে যেসব পরীক্ষা হয়নি সেগুলো নিতে শীতকালের কিছু দিনের ছুটি বাতিল করা হয়েছে। এ দিনগুলোতে পরীক্ষা নিতে বিদ্যালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব রওশন আরা পলির সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

    সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠান বন্ধ রেখে সারাদেশে আন্দোলন কর্মসূচি পালন করেছেন প্রাথমিকের শিক্ষকরা। আন্দোলনের কারণে গত ১ থেকে ৪ ডিসেম্বর শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা সম্পন্ন করার স্বার্থে যেসব বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সে সব বিদ্যালয়ে ১১-১৫ ডিসেম্বর পর্যন্ত (শুক্র-শনিবার ছাড়া ৩ দিন) ছুটি বাতিল করা হলো। একইসঙ্গে এ দিনগুলোতে পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী- ১১ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরুর কথা ছিল। তবে শিক্ষকদের আন্দোলনে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় পাঁচ দিনের ছুটি বাতিল করে পরীক্ষা গ্রহণের নির্দেশ দিলো অধিদপ্তর।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST