ঢাকাTuesday , 16 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভ্যান চালক নিহত

    admin
    December 16, 2025 11:49 am
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভ্যান চালক নিহত নিয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার নিমতলা ও একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজারে এসব দুর্ঘটনা ঘটে।

    গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান ও কাশিয়ানী উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত দুই ভ্যান চালক হলেন গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের জাবেদ আলীর ছেলে ইদ্রিস আলী শেখ (৭০) ও কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পরানপুর গ্রামের বাসিন্দা রহমত বিশ্বাস (৫৫)।

    গোপালগঞ্জ সদর থানার ওসি মো: আনিসুর রহমান জানান, ভ্যান নিয়ে নিমতলা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন ভ্যান চালক ইদ্রিস আলী। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরমান পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহি বাস সজোরে ধাক্কা দিলে ভ্যানসহ ছিটকে গিয়ে গুরুতর আহত। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইদ্রিসকে মৃত ঘোষণা করেন।

    অপরদিকে, কাশিয়ানী থানার ওসি মো: মাহফুজুর রহমান জানান, কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজারে ভ্যান নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন ভ্যান চালক রহমত বিশ্বাস। এসময় দ্রুতগামী একটি পিক-আপ চাপা দিলে ঘটনাস্থলে ভ্যান চালক রহমত মারা যান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST