ঢাকাFriday , 19 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজারহাটে কিশামত পুনকর অষ্টপ্রহর মহানাম সংকীর্তনে সোহেল হোসনাইনের যোগদান”ধানেরশীর্ষ মার্কায় ভোট চাইলেন

    admin
    December 19, 2025 9:28 pm
    Link Copied!

    রতন রায়ঃ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

    কুড়িগ্রাম জেলার রাজারহাট সদর ইউনিয়নে অষ্টকালীন লীলা কীর্তনে প্রধান অতিথি সোহেল হোসনাইন কায়কোবাদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মিলেমিশে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ গত ১৯ ডিসেম্বর (শুক্রবার) রাত ৭টায় রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের কিশামত পুণকরে অনুষ্ঠিত অষ্টপ্রহরব্যপী মহানাম ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

    লীলা কীর্তন কমিটির সদস্যগণ ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিলেমিশে আমি কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়নে কাজ করব।”

    তিনি এসময় ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ ও কুড়িগ্রামের উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, অষ্টপ্রহরব্যপী মহানাম ও অষ্টকালীন লীলা কীর্তন কমিটির সভাপতি ও অন্যান্য কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজ, যুগ্ম আহ্বায়ক ও ইউপি প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বেপারী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুশীল সরকার, সদস্য সচিব সুজন কুমার রায়, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিতাই চন্দ্র রায়, সদস্য সচিব রতন রায়, পল্লব চন্দ্র রায়, কিশোর কুমার রায়, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুর রহমান লিটন, কৃষক দলের সদস্য সচিব আলমগীর ইসলামসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং শত শত সনাতন ধর্মাবলম্বী ভক্ত-ভক্তিমতী মা-বোনেরা অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে উপস্থিত সবাই মনোযোগ সহকারে অতিথিদের বক্তব্য ও লীলা কীর্তন উপভোগ করেন। ধর্মীয় ঐক্য ও সম্প্রীতির এই আয়োজনটি রাজারহাটের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST