নিজস্ব প্রতিবেদক
জাতীয় দৈনিক মাতৃজগত পরিবারভুক্ত সকল প্রতিষ্ঠান থেকে ওয়ারেছ আহমেদ ভুঁইয়া (তাপস)-কে আজীবনের জন্য অব্যাহতি প্রদান করা হলো।
প্রতিষ্ঠানের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও পেশাগত মূল্যবোধের পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এই আদেশের ফলে আজ শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ থেকে ওয়ারেছ আহমেদ ভুঁইয়া (তাপস) জাতীয় দৈনিক মাতৃজগত, মাতৃজগত টিভি, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদসহ মাতৃজগত পরিবারের অন্তর্ভুক্ত কোনো প্রতিষ্ঠান, অঙ্গসংগঠন বা সহযোগী প্ল্যাটফর্মের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোভাবেই যুক্ত থাকবেন না।
একই সঙ্গে তিনি উক্ত প্রতিষ্ঠানের কোনো পদবি, পরিচয়, প্রতিনিধি পরিচয় কিংবা নাম ব্যবহার করে কোনো ধরনের কার্যক্রম পরিচালনার অধিকার হারালেন। মাতৃজগত পরিবারের নাম, লোগো, ব্র্যান্ড পরিচিতি বা সংশ্লিষ্ট কোনো স্বীকৃতি ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
ভবিষ্যতে তিনি যদি নিজেকে মাতৃজগত পরিবারের প্রতিনিধি হিসেবে পরিচয় প্রদান করেন, তবে তা সম্পূর্ণ অবৈধ, মিথ্যা ও বিভ্রান্তিকর বলে গণ্য হবে।
এছাড়া, অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তির ভবিষ্যৎ কোনো বক্তব্য, কার্যক্রম, প্রচার কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কোনো তথ্যের সঙ্গে মাতৃজগত পরিবারের কোনো প্রকার সংশ্লিষ্টতা, দায়িত্ব বা নৈতিক অনুমোদন নেই। তার ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য মাতৃজগত পরিবার কোনোভাবেই দায়বদ্ধ থাকবে না।
সংশ্লিষ্ট সকল সাংবাদিক, পাঠক, দর্শক ও শুভানুধ্যায়ীদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। প্রতিষ্ঠান তার নীতি, আদর্শ ও পেশাগত সততা রক্ষায় ভবিষ্যতেও কঠোর অবস্থান অব্যাহত রাখবে।
আদেশক্রমে
কর্তৃপক্ষ
জাতীয় দৈনিক মাতৃজগত পরিবার



