ঢাকাSunday , 21 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৬

    admin
    December 21, 2025 5:20 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    গোপালগঞ্জ- টুঙ্গীপাড়া সড়কের সদর উপজেলার গোবড়া এলাকায় পিকআপ ও ব্যাটারীচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো: পলাশ শেখ (৫০) নামে ইজিবাইক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (২০ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

    গোপালগঞ্জ সদর থানার ওসি মো: আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
    নিহত পলাশ শেখ সদর উপজেলার বোড়াশি ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের লালমিয়া শেখের ছেলে।

    ওসি মো: আনিসুর রহমান জানান, একটি ইজিবাইকে করে পলাশ শেখসহ কয়েকজন যাত্রী ঘোনাপাড়া থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় ইজিবাইকটি গোবরা এলাকায় পৌঁছালে একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপটি খাদে ও ইজিবাইকটি দুমড়ে মুছে গেলে পলাশসহ সাতজন আহত হন।

    পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST