ঢাকাFriday , 26 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ব্রাক্ষণবাড়ীয়া- ০১ নাসিরনগর আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন জনপ্রিয় চেয়ারম্যান ইকবাল চৌধুরী

    admin
    December 26, 2025 6:26 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. ইকবাল চৌধুরী। তিনি বুড়িশ্বর ইউনিয়নের চার বারের নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কর্তৃক জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি পাওয়া নাসিরনগরের কিংবদন্তী রাজনীতিবিদ, নাসিরনগর উপজেলা ইউনিয়ন  চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি।
    পরিচ্ছন্ন রাজনীতিবিদ মো. ইকবাল চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-০১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে মাঠে লড়ে দেখাতে চান চমক।
    নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানের স্বীকৃতি পাওয়ার পর তৃণমূল পর্যায়ে তাঁর জনপ্রিয়তা আরও অনেক বৃদ্ধি পেয়েছে।

    ইতোমধ্যে নির্বাচনী মাঠে বিভিন্ন ইউনিয়নে তাঁর পক্ষে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে তাঁর নির্বাচনী মাঠে নামার ঘোষণায় ব্রাহ্মণবাড়িয়া-০১ তথা নাসিরনগর উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
    সমর্থক ও স্থানীয় নেতাকর্মীদের মাঝেও বিরাজ করছে উৎসাহ ও উচ্ছ্বাস।
    তাঁর এ প্রার্থীতা ঘোষণায় বদলে যেতে পারে নাসিরনগরের রাজনীতির মেরুকরণ। বদলে যেতে পারে ভোটের হিসাব নিকাশ।

    স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন – ইকবাল চৌধুরী নির্দিষ্ট কোন দলের চেয়ারম্যান নয়, তিনি উপজেলার শীর্ষস্থানীয় শালিস ব্যক্তিত্বও। তাঁর পরিচিতি ও সুখ্যাতি পুরো জেলা ব্যাপী। তাই উক্ত আসনের সকল সংসদ সদস্য প্রার্থীদের নতুন করে হিসেব নিয়ে বসতে হবে।

    তৃণমূল উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন, দুর্নীতিমুক্ত সেবাসহ বিভিন্ন খাতে বাস্তবধর্মী বহু কাজের মাধ্যমে নাসিরনগরের মানুষের আস্থার প্রতীক তিনি। এলাকার জনগণের দাবির প্রেক্ষিতে এবার তিনি জাতীয় সংসদে গিয়ে পরিবর্তন, উন্নয়ন ও সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST