ঢাকাFriday , 26 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে ইউনিয়ন বিএনপি নেতার জামায়াতে যোগদান

    admin
    December 26, 2025 10:58 pm
    Link Copied!

    -জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি

    কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে যোগদান করেছেন শুভপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা। শুক্রবার রাতে ইউনিয়ন জামায়াতের উনকোট কেন্দ্র যুব সমাবেশে প্রধান অতিথি উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইনের হাতে ফুল দিয়ে তিনি যোগদান করেন। এ উপলক্ষে স্থানীয় আলিফ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে শুভপুর ইউনিয়ন জামায়াতের আমির ডা. মফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন বাহার, সহকারি সেক্রেটারী মাওলানা পেয়ার আহমেদ, উনকোট কেন্দ্র পরিচালক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন রাজু, বিশিষ্ট সমাজসেবক হাফেজ জহির উল্যাহ, আবদুস সালাম মোহন, শুভপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি গাজী আরিফুর রহমান, যশপুর গ্রামের আবু নাছের মজুমদার, দলুয়া গ্রামের রফিকুল ইসলাম ভেন্ডর, পাশাকোট গ্রামের জাকির হোসাইন, উনকোট গ্রামের মাওলানা আলী আক্কাস। কোরআন তেলোয়াত করেন হাফেজ সাইফুল ইসলাম।
    অনুষ্ঠানে উনকোট কেন্দ্রের আওতাধীন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST