ঢাকাSaturday , 27 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে তরুনদের ফুটবল মাঠে “জাস্টিস ফর হাদী”

    admin
    December 27, 2025 7:49 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

    “আমরা সবাই হাদী হবো, যুগে যুগে লড়ে যাবো
    তুমি কে, আমি কে… হাদী হাদী” এমন স্লোগানে শহীদ ওসমান হাদীকে স্মরণ করেছে কুমিল্লার চৌদ্দগ্রামের একদল ফুটবল প্রেমী যুবক। শনিবার বিকেলে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা মধ্যমপাড়া যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শুরুতে ওসমান হাদীর স্মরণে দুই দলের খেলোয়াড়েরা নানান স্লোগান দেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।
    ফেলনা হাইস্কুল মাঠে আয়োজিত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর আইনজীবী ও ডিবেট বাংলাদেশ এসোসিয়েশন এর চেয়ারম্যান আল মামুন রাসেল।
    কুমিল্লা বারের আইনজীবী এডভোকেট সাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাব এর সেক্রেটারি মো: বেলাল হোসাইন, জেদ্দাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের অন্যতম পরিচালক মো: আবদুল জলিল।
    এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব হাফেজ মর্তুজা মজুমদার, ওমান প্রবাসী একরামুল হক মজুমদার, ডুবাই প্রবাসী নাছির মজুমদার, হাছান মজুমদার, আবু রশিদ মজুমদার প্রমুখ। ফাইনাল খেলায় ফেলনা ইয়াং ফাইটারকে ২-১ গোলে হারিয়ে ফেলনা মুন স্টার এলিবেন চ্যাম্পিয়ন হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST