ঢাকাMonday , 29 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাতের আঁধারে যেন আলোর দূত-ইউএনও আল ইমরান করলেন শীতবস্ত্র বিতরণ

    admin
    December 29, 2025 1:13 pm
    Link Copied!

    রতন রায় রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :

    তীব্র শৈত্যপ্রবাহের কনকনে ঠান্ডা উপেক্ষা করে রাতে রাজারহাটের পথে-প্রান্তরে বেরিয়ে পড়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান। তার সঙ্গী ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান। তাদের মিশন ছিলো অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের খোঁজে ঘুরে ঘুরে নিজ হাতে শীতবস্ত্র পৌঁছে দেয়া। এই মানবিক অভিযান পরিচালিত হয় বৈদ্দেরবাজার হরিসভা সংস্কৃত কলেজে এলাকায়।

    রবিবার ২৮-১২-২০২৫ রাতে উপজেলার বিভিন্ন এলাকা চষে বেড়ান তারা। রাতের নিস্তব্ধতার মধ্যেই কাঁপতে থাকা হাড়ভাঙা শীতে জবুথবু অসহায় মানুষদের মাঝে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন ইউএনও ও তার সহকর্মীরা। শুধু বস্ত্র বিতরণই নয়, তিনি শীতের কষ্টে থাকা প্রত্যেকের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সকল সহায়তার আশ্বাস দেন।

    এসময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুশীল সরকার, পল্লব রায়, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রতন কুমার রায়, সুমন চন্দ্র রায় ও সাংবাদিক প্রলাদ সৈকত প্রমুখ।

    এ সময় ইউএনও আল ইমরান বলেন, “শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি সরকারি কর্মকর্তা হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”

    স্থানীয়দের অভিব্যক্তি

    স্থানীয়রা জানান, রাতে এভাবে একজন শীর্ষ প্রশাসনিক কর্মকর্তার সরাসরি উপস্থিতি ও সেবা তাদেরকে অভিভূত করেছে। তাদের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শুধু শীতবস্ত্র বিতরণ নয়, প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানে সচেষ্ট থাকবে প্রশাসন।

    এই ঘটনা প্রশাসনের মানবিক চেহারাটির এক উজ্জ্বল প্রকাশ। যা সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা ও ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST