ঢাকাMonday , 29 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নির্বাচনী উত্তাপে বরগুনা; শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন ১৫ প্রার্থী

    admin
    December 29, 2025 6:41 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা প্রতিনিধি।।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরগুনার দুই আসনেই শেষ দিনে জমে ওঠে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম। জেলা রিটার্নিং অফিসার সারাদিন মনোনয়ন গ্রহণ করেন। বরগুনা–১ ও বরগুনা–২ আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন।

    সকালে বরগুনা–১ আসনে বিএনপির নজরুল ইসলাম মোল্লা, জামায়াতের মুহিব্বুল্লাহ হারুন, এবং ইসলামী আন্দোলনের মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ মনোনয়নপত্র জমা দেন।

    অন্যদিকে বরগুনা–২ আসনে বিএনপির সাবেক এমপি আলহাজ্ব নুরুল ইসলাম মনি, জামায়ত ইসলামের ডা. সুলতান আহমেদ, এবং ইসলামী আন্দোলনের মুফতি মিজানুর রহমান কাসেমী মনোনয়ন দাখিল করেন।

    মনোনয়ন জমা দেওয়ার আগে বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলনের প্রার্থীরা নিজ নিজ কার্যালয়ে দোয়া মাহফিলে অংশ নেন।

    বরগুনা–১ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেন,তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং বরগুনা–১ আসনে আমি এমপি হবো। জনগনের যে সাড়া দেখতে পাচ্ছি তাতে মানুষ ধানের শীষে ভোট দিবে।

    অধ্যাপক মাওলানা মহিব্বুল্লাহ হারুন, জামায়াত ইসলামী, বরগুনা–১ বলেন,কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন দিয়েছি। আগামীর বাংলাদেশ হবে ইসলাম ও ইনসাফের বাংলাদেশ।
    মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, ইসলামী আন্দোলন, বরগুনা–১ বলেন, আমরা ৯০% বিজয়ের আশাবাদী। কেন্দ্র যে সিদ্ধান্ত দেবে তা মেনে চলবো।
    মনোনয়ন ঘিরে বরগুনায় ছিল নির্বাচনী উত্তাপ। তবে আচরণবিধি মেনে ৫ জন প্রতিনিধিসহ প্রার্থীরা সুশৃঙ্খলভাবে মনোনয়ন দাখিল করেছেন।

    আগামী ৪ জানুয়ারি মনোনয়ন বাছাই এবং ২০ জানুয়ারি প্রার্থী প্রত্যাহারের শেষ দিনের মধ্য দিয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST