ঢাকাFriday , 2 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পঞ্চগড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    admin
    January 2, 2026 7:17 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক, জেলা প্রতিনিধি পঞ্চগড়।

    বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর মৃত্যুতে পঞ্চগড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) ব্যারিস্টার জমির উদ্দিন কলেজ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
    এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম, সাবেক মেয়র,জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আদম সুফি, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রদান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পৌর বিএনপির১নং সদস্য শামসুজ্জামান বিপ্লব।
    এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন,
    “গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি কখনো অন্যায় ও স্বৈরাচারের কাছে মাথা নত করেননি। তার আদর্শই আমাদের চলার পথের প্রেরণা।”
    দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST