ঢাকাSaturday , 3 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনার দুই আসনে মনোনয়ন বাছাই সম্পন্ন—বৈধ ১৩, বাতিল ৫

    admin
    January 3, 2026 5:18 pm
    Link Copied!

    মোঃ শাহজালাল, বরগুনাঃ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বরগুনার দুই সংসদীয় আসন—১০৯ বরগুনা–১ এবং ১১০ বরগুনা–২—এর মনোনয়ন বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

    সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিস তাসলিমা আক্তারের সভাপতিত্বে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    বাছাই শেষে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা।

    বরগুনা–১ আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও ৫ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন—
    অধ্যাঃ মাওঃ মোহাঃ মহিবুল্লাহ হারুন, নজরুল ইসলাম মোল্লা, মোঃ জামাল হোসাইন, মোঃ জাহাঙ্গীর হোসাইন এবং মাওঃ মোঃ অলিউল্লাহ ।

    মনোনয়ন বাতিল করা হয়েছে—মোঃ মশিউর রহমান আকনের।

    অন্যদিকে বরগুনা–২ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে ৮ জনকে বৈধ ঘোষণা করা হয়—
    আবদুল লতিফ ফরাজী, ডাঃ সুলতান আহমেদ, মোঃ কামরুজ্জামান লিটন, মোঃ মিজানুর রহমান কাসেমী, মোঃ নুরুল ইসলাম মনি, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সাব্বির আহমেদ এবং সৈয়দ মোঃ নাজেস আফরোজ।
    অবৈধ ঘোষণা করা হয়েছে—মোঃ আলাউদ্দিন আকাশ, মোঃ রাশেদ উজ জামান, মোঃ শামীম ও মোঃ সোলায়মান।

    নির্বাচনকে ঘিরে বরগুনার দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা ও আগ্রহ বাড়তে শুরু করেছে। বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।

    বিএনপির বৈধ প্রার্থী, বরগুনা–২ নুরুল ইসলাম মনি বলেন, আমার বিরুদ্ধে ফেইক আইডি দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে—আমি নাকি ক্ষমতায় গেলে খুন করবো। এগুলো সম্পূর্ণ মিথ্যা। এই আইডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। প্রশাসন নিরপেক্ষ থাকলে ভোট সুষ্ঠু হবে, আর আমি শতবার–হাজারবারও নির্বাচিত হতে পারবো।

    জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিছ তাসলিমা আক্তার বলেন, বরগুনা–১ ও ২ আসনে মোট ১৮টি মনোনয়ন জমা পড়ে, যার মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বিভিন্ন অনিয়ম ও মামলার প্রাথমিক তথ্য পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা আপিল করতে পারবেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা শতভাগ কঠোর অবস্থানে আছি।

    মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিলের সুযোগ পাবেন। আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরই নির্বাচনকে ঘিরে বরগুনার দুই আসনে আরও জমে উঠবে নির্বাচনী উত্তাপ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST