এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
অদ্য ০৪ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয় কুষ্টিয়া পুলিশ লাইন্সের বাস্কেটবল গ্রাউন্ডে জেলা বাস্কেটবল টিমের খেলা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও দলগত সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে জেলা বাস্কেটবল টিমের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন। তিনি খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়নের আহ্বান জানান।
খেলা পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় বাস্কেটবল গ্রাউন্ড সংলগ্ন এলাকায় একটি কামিনী ফুলের চারা রোপণ করেন, যা পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের প্রতি জেলা পুলিশের সচেতনতার প্রতীক হিসেবে বিবেচিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জনাব শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া; ডিআইও (১), ডিএসবি কুষ্টিয়া, আরআই, পুলিশ লাইন্স কুষ্টিয়াসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।



