কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটের প্রচারে জয়পুরহাটের পাঁচবিবিতে শুরু হয়েছে ‘ভোটের গাড়ি’র বিশেষ প্রচারণা। গণভোট-২০২৬:দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে জনসচেতনতামূলক এই কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌর শহরের তিনমাথা গোহাটিতে বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রজেক্টরের মাধ্যমে নির্বাচনী তথ্য ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বড় পর্দায় ভোটের গুরুত্ব ও নাগরিক অধিকারের চিত্র দেখে উৎসুক পথচারী ও স্থানীয়দের মাঝে আগ্রহ লক্ষ্য করা গেছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি এলাকায় যাবে ‘ভোটের গাড়ি’। পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্নস্থানে ও শিক্ষা প্রতিষ্ঠানে গণভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিম আহমেদ-এর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি ও গণভোটের প্রচারণার প্রদর্শনী অনুষ্ঠিত হয় । জনসাধারণকে গণভোটের বিষয়ে অবগত ও উৎসাহ প্রদান করতে এবং প্রার্থীদের আচরণ বিধির প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা প্রশাসন।
সাধারণ ভোটাররা এমন প্রচারণাকে স্বাগত জানিয়ে বলেন, আমরা গণভোট কি বুঝতাম না, কেন গণভোট দিবো তার কারণও ছিল অজানা এমন প্রচারণায় আমরা গণভোট সম্পর্কে বিস্তারিত জানতে পারছি।
এসময় সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: বেলায়েত হোসেন, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোহাম্মদ রায়হান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওরায়দুর রহমান, পাঁচবিবি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আমিন, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পিসহ শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষরা উপন্থিত ছিলেন।



