ঢাকাFriday , 16 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মণিরামপুরে পোশাক সহ ২১টি প্রয়োজনীয় নতুন সরঞ্জাম পেলো গ্রাম পুলিশ

    admin
    January 16, 2026 12:14 am
    Link Copied!

    আবু রায়হান, ‎মণিরামপুর প্রতিনিধিঃ

    আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরাপত্তা ও দায়িত্ব পালনের সুবিদার্থে যশোরের মণিরামপুরে ১৬৭ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক,জ্যাকেট,টর্চ লাইট,ছাতা,লাটি সহ মোট ২১টি প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করেছে যশোর জেলা প্রশাসক কর্তৃপক্ষ।

    ‎মণিরামপুর উপজেলা পরিষদ হলরুমে বৃহঃবার সকালে মণিরামপুর উপজেলার ১৭ ইউনিয়নের ১৬৭ জন গ্রাম পুলিশের মাঝে এ সমস্ত সরঞ্জাম তাদের হাতে তুলে দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাহির দায়ান আমিন।

    ‎এছাড়াও একজন মহিলা সদস্য সহ নতুন ১১জন গ্রাম পুলিশ সদস্যেকে নতুন বাইসাইকেল প্রদান করা হয়। নতুন পোশাক সহ প্রয়োজনীয় সরঞ্জাম পেয়ে আনন্দ প্রকাশ করে গ্রাম পুলিশের সদস্যরা।

    ‎মফস্বল পর্যায়ে দায়িত্ব পালনে আরো গতিশীল করতে যশোর জেলা প্রশাসকের কার্যালয় হতে এ সমস্ত সরঞ্জাম গ্রাম পুলিশদের প্রদান করা হয় বলে জানান মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মাহির দায়ান আমিন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST