ঢাকাSunday , 18 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জয়পুরহাটে বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

    admin
    January 18, 2026 10:03 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি

    ১৮ জানুয়ারি (রবিবার) জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হলো “বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও পিঠা উৎসব”। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

    সকালে উৎসবের সূচনা হয় এবং শিক্ষার্থীরা বিভিন্ন বৈজ্ঞানিক মডেল প্রদর্শন করে। একই সাথে পিঠা স্টলগুলোতে ছিল নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার সমারোহ। শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দদের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

    অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: সাইফুল ইসলাম। তিনি জানান, এই ধরনের উৎসব শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং ঐতিহ্য সংরক্ষণে উৎসাহিত করবে।

    অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক এবং দর্শকরা উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST