ঢাকাMonday , 19 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চবিতে মশা নিধনের জন্য যুক্ত হলো ফগিং মেশিন

    admin
    January 19, 2026 5:53 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি :

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে এবং বিভিন্ন দপ্তরে নিয়মিত মশা নিধন অভিযান পরিচালনার জন্য পরীক্ষামূলকভাবে কোরিয়ান BF 150 মডেলের একটি ফগিং মেশিন ক্রয় করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় মেশিনটির মোড়ক উন্মোচন করা হয় এবং চবি কেন্দ্রীয় স্টোর শাখায় হস্তান্তর করা হয়।

    এখন থেকে যেকোনো হল প্রশাসন বা দপ্তর মশা নিধন অভিযান পরিচালনার জন্য কেন্দ্রীয় স্টোর থেকে মেশিনটি চাহিদাপত্রের মাধ্যমে ব্যবহার করতে পারবে। এর আগে চাকসু ও হল সংসদসমূহ মেশিনটি ক্রয় করার জন্য দাবি জানান।

    এসময় উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, কেন্দ্রীয় স্টোরের উপ-হিসাব নিয়ামক (কম্পিউটার) জনাব মোঃ কামাল উদ্দিন, শহীদ ফরহাদ হোসেন হল সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম তফু ও কেন্দ্রীয় স্টোরের সেকশন অফিসার জনাব মনির হোসেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST