ঢাকাMonday , 26 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজবাড়ী আদালতে জয় বাংলা শ্লোগান দেওয়ায় ৫ জন গ্রেফতার

    admin
    January 26, 2026 1:11 pm
    Link Copied!

    রাজবাড়ী প্রতিনিধি

    রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ আদালতে হাজিরা দিতে আসলে নেতাকর্মীরা জয় বাংলা শ্লোগান দেয়। এসময় পুলিশ, জনি, পরশ, মুঞ্জিল, তাইসসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। রবিবার (২৫ জানুয়ারী) দুপুরে রাজবাড়ী আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা মামলাসহ, বিভিন্ন মামলার আসামী, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিন শেখ বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেপ্তার হয়। রবিবার তার মামলার হাজিরা তারিখ থাকায় পুলিশ তাকে আদালতে হাজির করেন। এসময় আদালত চত্বরে তার নেতাকর্মীরা জয় বাংলা শ্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এ সময় পুলিশ সেখান থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে।

    রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, আদালত চত্ত্বর থেকে ৫ জনকে গ্রেপ্তার করে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

    রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) খোন্দকার জিয়াউর রহমান বলেন, আদালত এলাকায় জয়বাংলা শ্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST