ঢাকাWednesday , 28 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাভারে শীতার্তদের মাঝে ড্যাফোডিল বন্ধুসভার শীত বস্ত্র বিতরণ

    admin
    January 28, 2026 3:03 pm
    Link Copied!

    ফয়সাল :সাভার প্রতিনিধি,

    “শীতার্ত মানুষদের উষ্ণতায় ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা”। ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা প্রতিবছরের ন্যায় শীতার্ত দারিদ্র্য মানুষের পাশে দাড়িয়েছে৷ ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা এবারে রাস্তায় বসবাস করা এই মানুষদের সহোযোগিতার চেষ্টা করেছে। বিশ্ববিদ্যালয়ের ২নং গেট থেকে আশুলিয়া ইউনিয়নে আক্রান এলাকা থেকে শুরু করে সাভার বাসস্ট্যান্ড থেকে নবীনগর পর্যন্ত শীতবস্ত্র বিতরণের কর্মসূচি করে৷ বিশ্ববিদ্যালয় থেকে রওনা হওয়ার সময় হঠাৎ একজন স্থপতি কিছু অব্যবহৃত কাপড় উপহার দেন এবং তিনি বলেন, “আমি মানবতার দেয়ালে কাপড় গুলা দিতে চাচ্ছিলাম কিন্তু কোথাও পাচ্ছি না, আপনাদেরকে দেখে দাড়ালাম কাপড়গুলা দেওয়ার জন্য। প্রথম আলো বন্ধুসভার বিভিন্ন কার্যক্রম আমি দেখে থাকি আপনাদের এই সমাজসেবামূলক কার্যক্রম আমার খুবই ভালো লাগে”। তার থেকে কাপড় গুলা সংগ্রহ করে বন্ধুরা রওনা হয়। এই কর্মসূচিতে ড্যাফোডিল বন্ধুসভার সাথে প্রাথমিক চিকিৎসা বিষয়ক সহযোগিতায় ছিলো ডি আই ইউ পাবলিক হেলথ ক্লাব। পাবলিক হেলথ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিমের নেতৃত্বে ৫ জন সদস্য বিশিষ্ট মেডিকেল সাপোর্ট টিম যুক্ত হয় ড্যাফোডিল বন্ধুসভার সাথে৷ তারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় ষাট জন রাস্তার পাশে বসবাসরত শীতার্ত মানুষদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেন৷ তাদের দলের হাবিব বলনে, “ড্যাফোডিল বন্ধুসভার এই উদ্যোগটি অভিনভ। রাতের আড়াইটা বাজে আমরা কাজ করে যাচ্ছি তবুও কোনো ক্লান্তি নাই। আমরা এমন আরও কাজ করতে চাই ড্যাফোডিল বন্ধুসভার সাথে।” তাদের সাথে আরও উপস্তিতি ছিলেন ফেরদৌস জান্নাত, হাবিব জোমাদ্দার, নাঈম সরকার, মারুফ আহমেদ।কর্মসূচির শুরুতে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার সাবেক সভাপতি সাব্বির আহমেদ। তিনি বলেন, “বন্ধুদের প্রতিবছর এমন উদ্যোগ আসলেই প্রশংসার দাবীদার। যেকোনো সময় যেকোনো সমাজসেবামূলক কাজে আমি সর্বদা ড্যাফোডিল বন্ধুসভার পাশে আছি।” উপস্থিত সাবেক সভাপতি নাজমুল হাসান বন্ধুদের উদ্দ্যেশ্যে বলন, “তোমাদের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা হোক এই দোয়া প্রার্থী এবং সাভার অঞ্চলে যেকোনো অসুবিধা হলে আমি সর্বদা তোমার সহযোগিতার জন্য পাশে আছি।” এছাড়াও উপস্তিতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান বন্ধুরা।
    সভাপতি মুসাভভির সাকিরের তত্ত্বাবধানে সম্পূর্ণ কর্মসূচি পরিচালনা হয়৷ সাভার বাসস্ট্যান্ডে যারা সারা রাত নিরাপত্তার কাজ করেন তাদের মাঝে বন্ধুরা নতুন কাপড় পৌঁছে দেন, প্রায় ত্রিশ জন নিরাপত্তারক্ষীদের মাঝে নতুন শীত বস্ত্র পৌঁছে দেন বন্ধুরা। একজন নিরাপত্তারক্ষী বলেন, “আপনাদের অনেক ধন্যবাদ। আসলে অনেকি হয়তো অনেক কিছু দেই আমাদের কিন্তু এভাবে নতুন কাপড় কেও কখনো দেই নাই। আপনাদের জন্য আমাদের মন থেকে দোয়া রইলো।” রাস্তায় চলাচলের সময় কিছু রিক্সাচালক ও বাস ড্রাইভার আমাদের কর্মসূচিকে সাধুবাদ জানান।
    প্রায় রাত ৩.৩০ ঘটিকায় সাভার বাসস্ট্যান্ড থেকে নবীনগর পর্যন্ত এলাকায় প্রায় দুইশ শীতার্ত মানুষদের মাঝে ড্যাফোডিল বন্ধুসভা নতুন ও পুরাতন শীতবস্ত্র, কম্বল উপহার দেন এবং প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে শীতবস্ত্র বিতরণের প্রথম পর্ব শেষ করেন এবং মিরপুর অঞ্চলে দ্বিতীয় পর্ব শেষ করার প্রত্যাশা ড্যাফোডিল বন্ধুসভার। রাস্তার পাশে বসবাস করে এমন অনেক মানুষ ছিলেন যারা কিনা আড়ষ্ট হয়ে ঘুমিয়ে থাকে কারন তাদের কাছে একটা চাদরও থাকে না ঘুমানোর জন্য এবং অনেক মানুষ এভাবে ঘুমায় যে তাদের খুব কাছে না গেলে বোঝাও যায় না যে সেখানে কোনো মানুষ ঘুমিয়ে আছে। সভাপতি মুসাভভির সাকির বলেন, “প্রথমেই ডি আই ইউ পাবলিক হেলথ ক্লাবের সদস্যদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং বন্ধুদের উদ্দেশ্যে আমি বলতে চাই এভাবেই আমাদের শীতার্ত মানুষদের পাশে এবং দেশে মানুষদের পাশে থেকে সমাজসেবামূলক কার্যক্রম করে যেতে হবে। আমাদের পরিচিত সকলকে এমন উদ্যোগে উদ্ভুদ্ধ করতে হবে তাহলেই আমরা নিজেদেরকে একজন দেশপ্রেমি হিসাবে পরিচয় দিতে পেরবো। ড্যাফোডিল বন্ধুসভা সর্বদা এমন কাজে ছিলো, আছে এবং আগামীতেও থাকবে।” এছাড়াও উপস্থিত ছিলো অর্থ সম্পাদক রিজভী আমিন,পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ফারহান আনন্দ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক জহিরুল আলিফ ও বন্ধু আতাউল্লাহ সহ আরও বন্ধুরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST