ঢাকাMonday , 13 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজারহাটে অনুমোদনহীন কীটনাশক বিক্রি: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

    admin
    April 13, 2026 8:05 pm
    Link Copied!

    রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
    তারিখ: ১৩-৪-২০২৬ ইং

    কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অনুমোদনহীন ও ভেজাল কীটনাশক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংগারডাবড়ীহাট এলাকার ‘রিসা বীজ ভান্ডার’ থেকে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের ৬২৬টি অনুমোদনহীন বালাইনাশক উদ্ধার করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। তদন্তে জানা যায়, কোম্পানিটির ৭৪টি পণ্য বাজারজাত করা হলেও সরকারি অনুমোদন রয়েছে মাত্র ৮টির—যা সম্পূর্ণ আইনবহির্ভূত।

    রাজারহাটে ভেজাল কীটনাশক বিক্রেতার বিরুদ্ধে কঠোর অভিযানে

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান জানান, ভেজাল সার ও কীটনাশক বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং কোম্পানির প্রতিনিধি রায়হান রাজুকে তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

    উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, ‘এ ধরনের ভেজাল ও অনুমোদনহীন পণ্য ব্যবহারে কৃষকের আর্থিক ক্ষতি হয় এবং ফসলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়।’

    ব্যবসায়ী ওয়াহেদুর রহমান বাবু জানান, তিনি রায়হান রাজু, শামসুজ্জামান বাবু ও সাইদুল ইসলামের মাধ্যমে এসব পণ্য সংগ্রহ করেছিলেন। অভিযানকালে অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা হৈমন্তী রানীসহ রাজারহাট থানা পুলিশের সদস্যরা গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST