ঢাকাTuesday , 14 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জনতার অনলাইন প্রসক্লাব” সম্মাননা পেলেন দৈনিক গোমতীর বার্তার জয়পুরহাট প্রতিনিধি কাজী রেজওয়ান হোসেন সান

    admin
    April 14, 2026 9:34 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি:

    দৈনিক গোমতী বার্তার জয়পুরহাট জেলা প্রতিনিধি কাজী রেজওয়ান হোসেন সান জনতার অনলাইন প্রসক্লাব সম্মাননা পেলেন। বস্তু নিষ্ঠ সংবাদিকতা সত্য প্রকাশে সাহসী ভুমিকার স্বীকৃতিস্বরুপ “জনতার অনলাইন প্রেসক্লাব” পরিবারের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়।
    সাংবাদিক কাজী রেজওয়ান ছাত্র জীবন থেকে গণমাধ্যমের সাথে যুক্ত হন। বাবা ডা: কাজী এ এইচ মোস্তফা কামাল পেশায় একজন চিকিৎসক, মা মিসেস গুল নাহার বেগম পরিবার পরিকল্পনা অধিদফতরে ভিজিটর হিসেবে কর্মরত ছিলেন। চার ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার ছোট চাচা কিউ এম সাঈদ টিটো নওগাঁর মহাদেবপুরে একজন সিনিয়র সাংবাদিক। তার হাত ধরেই সংবাদ মাধ্যমে আসা। সাংবাদিক রেজওয়ান দৈনিক সোনালী সংবাদ, সাপ্তাহিক জয়পুরবার্তা, জয়পুরকন্ঠ, দৈনিক গোমতীর বার্তা,ডেইলি দ্যা নিউজ টাইমসহ বিভিন্ন স্থানীয়, জাতীয় ও নিউজ পোর্টালে কাজ করেছেন। বোনেদের উৎসাহে তিনি সাংবাদিকতার পাশাপাশি কবিতা, ছড়াও লিখেন। ১৯৯৬ সালে দৈনিক আজ ও আগামীকাল পত্রিকায় তার লেখা ” ওরা নষ্ট ” নামে কবিতা প্রথম প্রকাশ হয়। তার লেখায় সমসাময়িক বিষয়সহ সমাজে বঞ্চিত মানুষ, সামাজিক অবক্ষয়ের লেখ্যচিত্র ফুটে ওঠে।
    সম্মাননা প্রসঙ্গে তিনি বলেন, সম্মাননা কাজের স্বীকৃতি, যা ভাল কাজে অনুপ্রেরণার উৎস। আমি সব সময় নিরপেক্ষ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করেছি। আজকের এই সম্মাননা আমি আমার মাকে উৎসর্গ করতে চাই। আজকের এই সম্মাননা আমার পরিবারের সবার ত্যাগেরই ফসল।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST